About AmarHat | Trusted Online Gadget Store in Bangladesh

About us

আমাদের লক্ষ্য আমাদের একটাই লক্ষ্য, অথেনটিক পণ্য সবচেয়ে কম দামে আপনার দরজায় পৌঁছে দেওয়া।
মোট পণ্য সংখ্যা
0 +
Happy Customar
0 +
Orders
0 +
ডেলিভারি জেলা
0

Our Story

আমাদের গল্প বাংলাদেশের অনলাইন মার্কেটে প্রতিদিন হাজারো মানুষ প্রতারণার শিকার হচ্ছেন। ভুয়া পেজ, নকল পণ্য আর অবিশ্বাসযোগ্য বিক্রেতার কারণে অনেকেই অনলাইনে কেনাকাটা করতে ভয় পান। এই সমস্যাটা আমিও নিজে দেখেছি। তখনই মাথায় আসে, যদি একটি সত্যিকারের বিশ্বস্ত অনলাইন শপ তৈরি করা যায় যেখানে প্রতিটি পণ্য অথেনটিক এবং দাম সবার নাগালে থাকবে? সেই চিন্তা থেকেই জন্ম নিয়েছে AmarHat। আমি নিজে হাতে ওয়েবসাইট বানিয়েছি, সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট খুলেছি, SEO শিখেছি, মার্কেটিং শিখেছি। প্রতিটি কাজ নিজে শিখে নিজে করেছি। কারণ আমি চেয়েছিলাম একটি শপ তৈরি করতে যেখানে কাস্টমার সম্পূর্ণ নিশ্চিন্তে কেনাকাটা করতে পারবেন।

Our Core Values

যেই নীতিগুলো আমাদের সব কাজের নির্দেশনা দেয়

আমাদের লক্ষ্য

অথেনটিক পণ্য সবচেয়ে কম দামে সবার কাছে পৌঁছে দেওয়াই আমাদের একমাত্র লক্ষ্য।

স্বচ্ছতা

আমরা বিশ্বাস করি সৎ ব্যবসায়। পণ্যের দাম, মান এবং ডেলিভারি সম্পর্কে সবসময় সত্য তথ্য জানাই।

কাস্টমার ফার্স্ট

আপনার সন্তুষ্টিই আমাদের সাফল্য। অর্ডার থেকে ডেলিভারি পর্যন্ত আমরা সবসময় আপনার পাশে থাকি।

মানসম্পন্ন পণ্য

প্রতিটি পণ্য বিক্রির আগে যাচাই করা হয়। নকল বা নিম্নমানের পণ্য আমরা কখনো বিক্রি করি না।

দ্রুত সেবা

অর্ডার কনফার্মের পর দ্রুততার সাথে প্রসেস করা হয়। সারা বাংলাদেশে সময়মতো ডেলিভারি দেওয়াই আমাদের অঙ্গীকার।

সাশ্রয়ী মূল্য

ভালো পণ্য কেনার জন্য বেশি টাকা খরচ করতে হবে না। আমরা সবসময় প্রতিযোগিতামূলক দামে সেরা পণ্য দেওয়ার চেষ্টা করি।

কিভাবে অর্ডার করবেন

আমাদের ওয়েবসাইট থেকে আপনার পছন্দের পণ্য বেছে নিন। পণ্যের ছবি এবং বিবরণ দেখে অর্ডার করুন। অর্ডার করার সময় আপনার নাম, সঠিক ঠিকানা এবং ফোন নম্বর দিন। অর্ডার কনফার্ম হলে আমরা দ্রুত আপনার পণ্য কুরিয়ারে পাঠিয়ে দেব। ঢাকার ভিতরে ১-৩ কার্যদিবস এবং ঢাকার বাইরে ২-৫ কার্যদিবসের মধ্যে পণ্য আপনার দরজায় পৌঁছে যাবে। যেকোনো সমস্যায় সরাসরি আমাদের সাথে যোগাযোগ করুন।

একসাথে কাজ করতে প্রস্তুত?

আসুন আলোচনা করি কীভাবে আমরা আপনার স্বপ্নকে বাস্তবে রূপ দিতে সহায়তা করতে পারি।
My cart
Your cart is empty.

Looks like you haven't made a choice yet.